This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, June 29, 2014

আউটসোর্সিং এর কাজ বিদেশীরা আমাদের দ্বারা কাজ করানোর কারন কি ?

এক কথায় বলতে গেলে বিদেশী বায়ারগন তাদের নিজেদের সুবিধা এবং লাভের জন্যই বিভিন্নদেশের ফ্রিলান্সারদের মাধ্যমে কাজ করিয়ে থাকেন। কারন উন্নত দেশেরর কোন ব্যাক্তির মাধ্যমে আইটির কাজ করাতে প্রতিঘন্টায় প্রায় 20/30 ডলার পে করতে হয়। উক্ত কাজটি বায়ারগন বিভিন্ন দেশের ফ্রিল্যান্সারদের মাধ্যমে ঘন্টায় 2/3 ডালার পে করেই কাজটি করতে পারছেন। এথেকে বুঝাই যায় তারা তাদের টাকা সাশ্রয়ের উদ্দেশ্যেই আউটসোর্সিং যারা করে থাকেন তাদের দিয়ে কাজ করিয়ে থাকেন। এখানে অনেকে ভূল বুধতে পারেন এত কম রেটে আমরা কাজ করব কেন? এর সহজ উত্তর হলো তাদের কাছে যেটি কম, আমাদের কাছে সেটি বেশী কারন, আপনি প্রতি প্রতিদিন ঘন্টায় 2 ডলার করে আয় করলে মাসে প্রায় 40000 (চল্লিশ হাজার) টাকা আয় করতে পারেন। যা আপনার কাছে যথেষ্ঠ আয় মনে হতে পারে। তবে এটি আয়ের সিমা নয়, কারন আপনি চাইলেই ধিরে ধিরে আপনার আয় বৃদ্ধি করতে পারেন। আপনার কাজের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আপনি আপনার বেতন বৃদ্ধি করে নিতে পারবেন এবং বিভিন্ন বায়ারের কাজের অফারও বৃদ্ধি পাবে।

আউটসোর্সিং এর মাধ্যমে উপার্যন করা টাকা কিভাবে উত্তলোন করতে যাবে ?

আউটসোর্সিং এর মাধ্যমে আয় করা টাকা বাংলাদেশের যে কোন ব্যাংক থেকে উত্তলন করা যাবে। যে ব্যাংকে আপনার একটি একাউন্ট রয়েছে। এছাড়া্ও মাস্টার কার্ড সহ বিভিন্ন পদ্ধতিতে এইটাকা উত্তলন করা যায়।সাধারনত বায়ার গন চুক্তি অনুযায়ী সোমবারে টাকা ট্রান্সফার করে থাকেন।

আউটসোর্সিং করতে হলে কি কি ধারাবাহিক কাজ করতে হবে ?

প্রতিটি কাজেরই কিছু নিয়ম কনুন এবং পদ্ধতি রয়েছে। আউটসোর্সিং এর কাজ করতে নিম্নক্ত ধারাবাহিক ভাবে কাজ করলে আসাকরা যায় সাফল্য দ্রুত আসবে-
01. নিজের কাজের দক্ষতা প্রদর্শনের জন্য একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরী করতে হবে।
02. এর পর মার্কেট প্লেস গুলোতে দক্ষতার সাথে পরিপূর্ন প্রোফাইল তৈরী করতে হবে। এখানে আপনি যে কাজ ভাল পারেন তার পরিপূর্ন ভাবে উপস্থাপন করতে হবে।
03. এরপর বায়ারদের সাথে যোগাযোগ করে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দিতে হবে। কোন কাজ করতে বুঝার অসুবিধা হলে বায়ারগন তাদের সুবিধার জন্যই আপনার সাথে বায়ার অনলাইনে যোগাযোগ করে কাজ বুঝিয়ে দিবে, প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সহায়তা প্রদান করবে।

আউটসোর্সিং সাধারনত কোন ব্যাক্তি করতে পারেননা ?

যে সকল লোকদের আউটসোর্সিং করা উচিৎ নয়, তাদের একটি তালিকা নিম্নে দেওয়া হইলঃ-

01. যে অল্পতে হতাশা গ্রস্ত হয়ে পড়ে, অর্থাৎ নিজের উপর অত্যবিশ্বাস নেই।
02. যে তার দক্ষতা যতটুকু তা থেকে বেশি আয় করতে চায়।
03. যে অল্পসময়ে অধিক থেকেও অত্যাধিকলাভবান হতে চায়।
04. যে অন্তত দুইমাস নিজেকে প্রস্তুত এবং আয়ের জন্য অপেক্ষা করতে চায়না।
05. যে টাকা উপার্যনের জন্য পরিশ্রমকে সর্বাধিক গুরুত্ব না দেয়।

আউটসোর্সিং করতে আপনার কি কি প্রয়োজন হবে ?

আপনি যদি সত্যিকার ভাবে আউটসোর্সিং এর কাজ করতে চান তা হলে সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হলো আপনার একান্ত ইচ্ছা। অর্থাৎ কোন সন্দেহ না রেখে কাজে মনোযোগ দেওয়া। এর পর যেগুলো প্রয়োজন হবে –
01. একটি কম্পিউটার।(যাতে বিদ্যুতে সমস্যার জন্য ব্যবস্থা থাকবে এজন্য অনেকে ল্যাপটপ পছন্দ করে)
02. একটি ইন্টারনেট কানেকশন।
উল্লেখ করা ভাল যে, আউটসোর্সিং কোন ব্যাবসাক্ষেত্র নয় এজন্য আউটসোর্সিং করতে কোন প্রতিষ্ঠানকে টাকা দিতে হয়না বা কোন ইনভেস্ট করতে হয়না। এবং আউটসোর্সিং কোন এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং নয় এজন্য আপনি অন্য কাউকে আউটসোর্সিং বিষয়ে জানালে অথবা কর্মক্ষেত্রে তৈরী করে দিলে আপনি আর্থিকভাবে কোন লাভবান হবেননা। ক্লিক করলেই টাকা আয় যায় এমনটিকে আউটসোর্সি বলা যাবেনা।

এই ব্লগের উদ্দেশ্য।

উক্ত ব্লগের আউটসোর্সিং শিক্ষা সম্পর্কে ধারাবাহিক ভাবে উপস্থাপন করা হয়েছে। আপনি যদি আউটসোর্সিং কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন তবে এই ব্লগের প্রতিটি টপিক ধারাবাহিক ভাবে রপ্ত করলে সহজ ভাবে আউটসোর্সিং করতে পারবেন যার মাধ্যমে প্রতি মাসে অন্তত 20000 (বিশ হাজার) টাকা আয় করতে পারবেন।

আউটসোর্সিং কাজ করে ভবিষ্যতের সম্ভাবনা কতটুকৃ ?

চলমান বিশ্ব তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ এবং এর ব্যপকতা দিন দিন বেড়ে চলেছে। আর এর বিস্তার আরো দিন দিন বৃদ্ধি পেয়েই চলবে এতে কোন সন্দেহ নেই। আউটসোর্সিং এর কাজ হলো তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে কাজ করা এবং এই তথ্য প্রযুক্তির সুবিধা সমূহকে ব্যাবহার করে বিভিন্ন ক্ষেত্র সমূহের উন্নয়ন সাধন করা। এজন্য বলা যেতে পারে আউটসোর্সিং কাজের ভবিষ্যত উজ্জল, এব্যাপারে কোন সন্দেহ নেই।

আউটসোর্সিং এর মাধ্যমে কেমন আয় করা সম্ভব ?

আউটসোর্সিং এর মাধ্যমে কেমন আয় করা সম্ভব এটি নির্ভর করবে আপনার কাজের ক্ষেত্র, কাজের পরিমান ইত্যাদির উপর। অর্থাৎ আপনি কত কাজ করতে পারবেন এবং কোন কোন ধারনের কাজ করে দিতে সক্ষম হবেন এর উপির নির্ভরশীল। কিছু কিছু ফ্রিল্যান্সারগন অল্প পারিশ্রিমিকে অধিক কাজ করে থাকেন এবং কোন কোন ফ্রিল্যান্সারগন জটিল কিন্তু অল্প কাজ বেশি পারিশ্রমিক নিয়ে কাজ করে থাকেন, যা নির্ভর করে তাদের অভিজ্ঞত এবং ইচ্ছার উপর। তবে কোন ব্যাক্তি যদি নিয়মিত সঠিক ভাবে কাজ করে যান তবে মাসে 20000-30000 আয় করা সম্ভব।এছাড়াও বর্তমান সময়ে বাংলাদেশের অসংখ্যা ফিল্যান্সারগন মাসে 50000 টাকা প্রতি মাসে উপার্জন করে চলেছে। এক্ষেত্রে নিজেকে আউটসোর্সিং সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে হবে বা ভাল ভাবে কাজ করার জন্য নিজেকে ভাল যোগ্য ফ্রিলান্সার হিসাবে তৈরী করে নিতে হবে।

আউটসোর্সিং বা ফিল্যান্সিং কাজ করার কারন কি ?

আউটসোসিং এর কাজ করার উদ্দেশ্য বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আউটসোসিং এর কাজ করা ব্যক্তিকেই দেখা যায় নিম্নক্ত কারনে তারা আউট সোর্সিং কাজের প্রতি আগ্রহ প্রকাশ করে থাকেন-
1. লেখা পড়ার পাশাপাশি বা চাকুরীর পাশাপাশি বাড়তি আয়ের প্রয়োজনে-
2. চাকুরীর থেকে বেশি আয়ের আশায় -
3. স্বধীন ভাবে, নিজের কাজ নিজেই যে কোন স্থানে করার সুবিধায় -
4. কোন প্রকার কোন প্রকার ইনভেস্টছাড়াই করা যায়-
5. এখানে বেশির ভাগ ক্ষেত্রেই কাজের জন্য নির্দিষ্ট সময়ের উপস্থিত থাকার জন্য কোন গুরুত্বআরোপ থাকেনা।দিনে রাতে যেকোন সময়ে কাজ করার সুবিধা পাওয়া কারনে।

আউটসোর্সিং কি ?

আউটসোর্সিং হলো এমন একটি কাজের নাম যেটি ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে করতে হয়। আর এই কাজটি করা হয় ইন্টারনেটের মাধ্যমে কাজ সমূহকে সংগ্রহ করে, নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করে, ইন্টারনেটের মাধ্যমে কাজটি জমা দিয়ে, ইন্টারনেটের মাধ্যমে পারিশ্রমিক বুঝে নেয়ার ব্যাবস্থা করা।আরো সহজ ভাবে বলতে হলে বলা যায়, বিদেশে আমাদেরকে বিদেশিরা নিয়ে যায় তাদের কাজ করার জন্য। এই কাজ দু রকম হয় একটি শারীরিক কাজ অন্যটি অফিসিয়াল কাজ। শারীরিক কাজ সমূহ করানোর জন্য আমাদেরকে এখনো তারা তাদের দেশেনিয়ে কাজ করিয়ে নেয়। তবে কিছু কিছু প্রতিষ্ঠান তাদের অফিসিয়াল কাজ ইন্টারনেটের মাধ্যমে ফ্রিলান্সারদের দিয়ে করিয়ে নেয়। যার মাধ্যমে আমরা ঘরে বসেই বিদেশী কোম্পানীতে জব করতে পারছি। আর এই সমস্ত কাজকেই আমরা আউটসোর্সিং বলে থাকি। সুতরাং আউটসোর্সিং হলো পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি বিষয়ের কিছু কাজ করে দেওয়া। এর বড় সুবিধার মধ্যে একটি হলো এইকাজ করতে কোন প্রকার ইনভেস্ট করতে হয় না।